টাঙ্গাইলে চাকুরীরত একজন মানবিক পুলিশ ইন্সপেক্টর মোশারফ

S M Ashraful Azom
টাঙ্গাইলে চাকুরীরত একজন মানবিক পুলিশ ইন্সপেক্টর মোশারফ


সেবা ডেস্ক: অজ্ঞাত ব্যক্তিকে উদ্ধার করে তার চিকিৎসার দায়িত্ব নিয়ে আবারও মানবিকতার পরিচয় দিলেন টাঙ্গাইল সদর উপজেলার কাগমারী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোশারফ হোসেন।

সোমবার সকাল ১১টায় টাঙ্গাইল শহরস্ত পুরাতন বাসস্ট্যান্ড নাভানা সিএনজি ষ্টেশন এর পাশে ময়লার স্তুপ থেকে উদ্ধার অজ্ঞাত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করান ইন্সপেক্টর মোশারফ।

জানা যায়, উদ্ধারকৃত ব্যক্তি ঝালকাঠি সদর উপজেলার সাত্তারের ছেলে ইদ্রিস। তিনি একজন ইলেকট্রিক মিস্ত্রি। রবিবার সন্ধ্যা ৬টায় ঢাকার বনানী থেকে বাইপাইলের উদ্দেশ্যে বাসে উঠেন। মলম পার্টির সদস্যরা তাঁকে অচেতন করে রাত ১০টায় টাঙ্গাইল শহরস্ত পুরাতন বাসস্ট্যান্ড নাভানা সিএনজি ষ্টেশন এর পাশে ময়লার স্তুপে ফেলে যায়। সারা রাত ও সকাল পর্যন্ত অচেতন লোকটিকে পাগল বা মৃত মনে করে কেউ কাছে আসেনি। পরবর্তীতে খবর পেয়ে ইন্সপেক্টর মোশারফ নিজ দায়িত্বে অজ্ঞাত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান ও চিকিৎসার দায়িত্ব নেন।

এ বিষয়ে কাগমারী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোশারফ হোসেন বলেন, মানুষ হিসেবে সকলের দায়িত্ব পরস্পরকে সহযোগিতা করা। উদ্ধারকৃত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন। তার পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে, সুস্থ হলে পরিবারের কাছে তাকে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান