উল্লাপাড়ায় বিয়ের আটদিন পরই নববধুর রহস্যজনক মৃত্যু

S M Ashraful Azom
উল্লাপাড়ায় বিয়ের আটদিন পরই নববধুর রহস্যজনক মৃত্যু


উল্লাপাড়া প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সুমি খাতুন (২০) নামের এক নববধুর বিয়ের আট দিনের মাথায় রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের খালিয়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত নববধূ সুমি খাতুন উপজেলার খালিপাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে হযরত আলী নয়নের স্ত্রী এবং একই উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের বন্যাকান্দি গ্রামের ব্যবসায়ী শহিদুল ইসলামের মেয়ে।

জানা যায়, ৫ নভেম্বর একই উপজেলার খালিয়াপাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে হযরত আলী নয়নের সাথে পারিবারিক ভাবে বিয়ে হয় সুমি খাতুনের। বিয়ের আট দিনেই নববধ্রু এমন রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে।

এ ঘটনা নিশ্চিত করে উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক ইব্রাহিম হোসেন জানান, নববধুর মৃত্যুর খবর পেয়ে ঐ দিনই সন্ধ্যার পর নিহতের লাশ তার স্বামীর বাড়ির শয়ন কক্ষ থেকে উদ্ধার করা হয়। মৃত্যুর কারন সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। সুমির মৃত্যুর কারন অনুসন্ধান করছে পুলিশ। ময়নাতদন্তের জন্য সুমি খাতুনের লাশ সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। 
এই মৃত্যু নিয়ে এলাকাবাসীর মনে নানা কৌতুহল দেখা দিয়েছে। তাদের মনে প্রশ্ন এটা হত্যা না - কি আত্মহত্যা? 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান