বকশীগঞ্জে জাতীয় যুব দিবস পালিত

S M Ashraful Azom
বকশীগঞ্জে জাতীয় যুব দিবস পালিত


বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে ‘মুজিব বর্ষের আহবান, যুব কর্মসংস্থান’ শ্লোগান নিয়ে জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার দুপুর ১ টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়নের কার্যালয়ের উদ্যোগে উপজেলা সম্মেলনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় বকশীগঞ্জ ইউএনও মুন মুন জাহান লিজার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর আজাদ, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. বিপ্লব কুমার পাল, উপজেলা প্রকৌশলী মো. আমিনুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সরুয়ার আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হাবিবুর রহমান, খাদ্য পরিদর্শক শামীমা নাসরিন, উপসহকারী প্রকৌশলী জাকির হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আশিকুর রহমান সরকার, ব্যবসায়ী নেতা আবদুল হামিদ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, যুব নেতা রশিদুল ইসলাম। 

আলোচনা সভা শেষে প্রশিক্ষিত যুবক-যুবতীদের মাঝে যুব ঋনের চেক ও সনদপত্র বিতরণ করা হয়। একই সঙ্গে গাছের চারা বিতরণ করা হয়। 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান