আবারো পুরনো জগতে ফিরলেন সানি লিওন

S M Ashraful Azom
আবারো পুরনো জগতে ফিরলেন সানি লিওন


সেবা ডেস্ক: এক সময়ের নিল তারকা ও বর্তমানের বলিউডের জনপ্রিয় তারকাদের মধ্যে অন্যতম একজন হচ্ছেন সানি লিওন। যিনি খুব অল্প সময়ে দখল করে নিয়েছেন বলি পাড়ার খুব বড় একটি অংশ। এছাড়াও তিনি তার সৌন্দর্যের গুণে রাতের ঘুম কেড়েছেন লাখো পুরুষের।
সম্প্রতি এই বলি তারকা প্রায় ছয় মাস পর নিজের সেই পুরনো জায়গা মুম্বাইতে ফিরেছেন। শুক্রবার ইন্সটাগ্রামে ছবি আপলোড দিয়ে নিজের দেশে ফিরে আসার কথা জানান এই অভিনেত্রী।

সানি ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে লিখেছেন, পরিবারকে ছেড়ে আসতে খুব মন খারাপ করছেন। তবে, এখন কাজের সময়।

লস অ্যাঞ্জেলসকে বিদায় জানানোর আগে ৩৯ বছর বয়সী এই অভিনেত্রী বেশ কয়েকটি ছবি তুলে তা আপলোড দেন। তার একটিতে লিখেন, মুম্বাইতে ফেরার অপেক্ষা এবার শেষ হোক। নতুন রোমাঞ্চ'-এর আশায় ফিরছি।

অবশেষে দীর্ঘ লকডাউনের পর আবারো নতুন কোনো কাজে দেখতে পাওয়া যাবে সানিকে।

গত বুধবার যুক্তরাষ্ট্রের পতাকার সামনে দাঁড়িয়ে স্বামীর সঙ্গে ছবি শেয়ার করেছেন সানি। হাতে শোভা পাচ্ছিলো 'আই ভোট' এর ব্যাজ। ভোট দিয়ে এসে জানান, এবারের নির্বাচনে কে প্রেসিডেন্ট হবেন তা নিয়ে খুবই চিন্তায় রয়েছেন তারা। নিজের ইন্সটাগ্রামে ছবি শেয়ার করে তার ক্যাপশনে লিখেন, 'রহস্যটা আমাকে মেরে ফেলছে!!!'

শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান