বকশীগঞ্জে শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ দিলেন তাসনিম রকিব

S M Ashraful Azom
বকশীগঞ্জে শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ দিলেন তাসনিম রকিব


সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় কোরআন শিক্ষার মাধ্যমে ধর্মীয় ও নৈতিক শিক্ষা লাভের লক্ষ্যে আজ ৭ নভেম্বর শনিবার দুপুরে কোরআন শরীফ বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তাসনিম রকিবের উদ্যোগে নিলক্ষিয়া ইউনিয়নের জানকিপুর দাসপাড়ায় অবস্থিত হযরত আয়শা সিদ্দিকা রা: কোরআন শিক্ষা মাদরাসার ৬৫ জন শিক্ষার্থীর মাঝে কোরআন শরীফ বিতরণ করা হয়।

কোরআন শরীফ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট, মাদরাসাটির প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তাসনিম রকিব, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা এ কে এম ছামিউল ইসলাম, সমাজসেবক নাজির হোসেন, উপজেলা বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ, সাখাওয়াত হোসেন প্রমুখ।

উল্লেখ্য, স্থানীয় হতদরিদ্র পরিবারের সন্তানদের কোরআন শিক্ষা কার্যক্রমের সাথে সম্পৃক্তকরণের লক্ষ্যে বকশীগঞ্জের কৃতিসন্তান ব্যারিস্টার তাসনিম রকিব জানকিপুর দাসপাড়া গ্রামে হযরত আয়শা রা: কোরআন শিক্ষা মাদরাসা প্রতিষ্ঠা করেন। বর্তমানে ২০০ জন শিক্ষার্থী রয়েছে এই মাদরাসায়।

শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান