চরবাসির চলাচলের বাধা দূর করেছে ১৮শ মিটার রাস্তা

S M Ashraful Azom
চরবাসির চলাচলের বাধা দূর  করেছে ১৮শ মিটার রাস্তা


কাজিপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার প্রতন্ত চরবাসির চলাচলের বাধা দূর হচ্ছে  ১৮শ মিটার রাস্তা নির্মাণে। চরের জজিরা বাজার থেকে পানাগারি হাট পর্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তা নির্মাণের কারণে নিশ্চিন্তপুর ও তেকানী ইউনিয়নবাসির যোগাযোগের নুতন দিগন্ত উন্মোচিত হচ্ছে। এতে করে কয়েক হাজার চারবাসির মাঝে স্বস্তি ফিরেছে। 
২৫ নভেম্বর বুধবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়  এলজিইডি’র তত্ত¡াবধায়নে আরসিসি রাস্তাটির  নির্মাণ কাজ শেষ পর্যায়ে রয়েছে।  ধূব ট্রেড এজেন্সি নামের ঠিকাদারী প্রতিষ্ঠান কাজটি বাস্তবায়ন করছে। এসময় উপসহকারি প্রকৌশলী আবুল কালাম আজাদ জানান,  আরসিসি রাস্তাটির জন্য ব্যয় হচ্ছে ২ কোটি ৫৫ লক্ষ টাকা।  এতোদিন কয়েক হাজার মানুষ নিদারুণ কষ্টে এ রাস্তায় চলাচল করেছে।’ 
স্থানীয় স্কুল মাস্টার মনোয়ার  হোসেন জানান, ‘  রাস্তাটি নির্মাণে দুই ইউনিয়নের মানুষের যোগাযোগ অনেক সহজ হলো।’ 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান