মন্ত্রীসভায় অনুমোদন পেলো চলচ্চিত্র শিল্পীদের আর্থিক সহায়তার আইন

S M Ashraful Azom
মন্ত্রীসভায় অনুমোদন পেলো চলচ্চিত্র শিল্পীদের আর্থিক সহায়তার আইন


সেবা ডেস্ক: দেশের চলচ্চিত্র শিল্পীদের আর্থিক সহযোগিতার জন্য ‘বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন, ২০২০’ এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এর আগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, যেসব চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট আইনের আওতায় আসবেন তারা সংস্কৃতি মন্ত্রণালয়ের আইনে সুবিধা পাবেন না। যেকোনো একটি জায়গায় নিবন্ধন থাকতে হবে।  

তিনি বলেন, চলচ্চিত্র শিল্পীদের কল্যাণ ও দুস্থ-অসুস্থ শিল্পীদের আর্থিক সহায়তার জন্য আইনটি করা হয়েছে। সাংস্কৃতিক মন্ত্রণালয়ের শিল্পী কল্যাণ ট্রাস্ট নামের একটি আইন রয়েছে। প্রধানমন্ত্রী একটি নির্দেশনা দিয়েছিলেন চলচ্চিত্র শিল্পীদের একটি কল্যাণ ট্রাস্ট আইন করা যায় কিনা। এরপর তথ্য মন্ত্রণালয় আইন প্রণয়ন করে এবং এর আগে মন্ত্রিসভায় নীতিগত অনুমোদনের পর আইন মন্ত্রণালয়ের ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে।

শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান