উল্লাপাড়ায় ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

S M Ashraful Azom
উল্লাপাড়ায় ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার


উল্লাপাড়া প্রতিনিধি: সোমবার উল্লাপাড়া মডেল থানা পুলিশ একটি ধর্ষণ মামলার প্রধান আসামী ইয়াকুব ওরফে পলাশ (২১) নামের এক যুবককে গ্রেফতার করেছে। পলাশ উপজেলার চর তেতুলিয়া গ্রামের আলহাজ সরকারের ছেলে। তাকে তেতুলিয়া বাজার থেকে গ্রেফতার করা হয়। 

উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক রিপন কুমার সাহা জানান, গত ২৫ সেপ্টেম্বর পলাশ বড়হর এলাকার এক কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। এ ব্যাপারে ওই কিশোরীর বাবা বাদি হয়ে ওই দিনই উল্লাপাড়া মডেল থানায় উক্ত ইয়াকুবসহ কয়েকজনকে আসামী করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ধর্ষণের ঘটনার পর ইয়াকুব ওরফে পলাশ পলাতক ছিলেন। তাকে সোমবার আদালতের মাধ্যমে সিরাজগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে। 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান