ফেসবুক লাইভে দা উঁচিয়ে সাকিবকে হত্যার হুমকি

S M Ashraful Azom
ফেসবুক লাইভে দা উঁচিয়ে সাকিবকে হত্যার হুমকি


সেবা ডেস্ক: বিভিন্ন সময় মতের অমিল বা অপছন্দের কারণে অনেক তারকাদের হত্যার হুমকি দিয়েছেন বিপথগামীরা। তবে এতদিন দেশের কোনো ক্রিকেটারকে কেউ এমন কিছু বলার সাহস পাননি। এবার বিশ্বসেরা টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানকে ফেসবুক লাইভে এসে দা উঁচিয়ে হত্যার হুমকি দিয়েছে এক যুবক।

রোববার রাত ১২টা ৭ মিনিটে ফেসবুক লাইভে এসে সাকিবকে হত্যার হুমকি দিয়েছেন সিলেট সদর উপজেলার শাহপুর তালুকদার পাড়ার আজাদ বক্স তালুকদারের ছেলে মহসিন তালুকদার।

নিজের ফেসবুক অ্যাকাউন্ট Mohsin Talukdar থেকে লাইভ ভিডিওটি প্রচার করেন বিপথগামী এই যুবক। সাকিবের ওপর ক্ষোভ থেকে তাকে কুপিয়ে টুকরো করে হত্যার কথা বলেন তিনি। এ সময় সাকিবকে অকথ্য ভাষায় গালাগাল করতে থাকেন তিনি।

এ ভিডিওতে নিজের পরিচয় প্রকাশ করে মহসিন বলেন,  সাকিবকে হত্যা করতে প্রয়োজনে তিনি হেঁটেই ঢাকা যাবেন। একইদিন ভোর ৬টা ৪ মিনিটে আবারো লাইভে হাজির হন। সেখানে সাকিব আল হাসানকে দুঃখ প্রকাশ করে জাতির উদ্দেশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান এ যুবক।

এ সময় মহসিন বলেন, কারো চাপে তিনি এ ভিডিওটি নির্মাণ করছেন না। সাকিবকে একটা সুযোগ দেয়ার জন্য এবং তার মতো বাকি সব তারকাদের সঠিক পথে চলার বার্তা দিতেই ফের লাইভ করছেন তিনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ফেসবুক থেকে ভিডিও দুটি  সরানো হয়নি।

এ ব্যাপারে সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নের চেয়ারম্যান শহিদ আহমদ গণমাধ্যমকে বলেন, বিষয়টি আমার জানা ছিলো না। তবে সাকিব আল হাসানকে এভাবে প্রকাশ্যে হুমকি অবশ্যই নিন্দনীয় বিষয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্ল্যাহ তাহের বলেন, বিষয়টি আমরা অবগত হয়েছি। সাইবার ফরেনসিকের কাছে ভিডিও লিংকটি হস্তান্তর করা হয়েছে। আমরা সঙ্গে সঙ্গে অনুসন্ধান শুরু করেছি। দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান