কাজিপুরে বার হাজার কৃষক পাচ্ছেন প্রণোদনার বীজ ও সার

S M Ashraful Azom
কাজিপুরে বার হাজার কৃষক পাচ্ছেন প্রণোদনার বীজ ও সার


কাজিপুর প্রতিনিধি: বুধবার (১৮ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত পৌণে বার হাজার কৃষক পাচ্ছেন কৃষি প্রণোদনার বীজ ও সার। কৃষি পূনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির  আওতায় রবি ২০২০-২১ মৌসুমের ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরিষা, বোরো, গম , চিনাবাদাম, পিয়াজ, মুগ, সূর্যমুখী, টমেটো, মসুর ও খেসারীর বীজ প্রদান অনুষ্ঠানের সভায় সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা কৃষি অফিসার রেজাউল করিম। এসএপিপিও দিলীপ চক্রবর্তির উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা ভাইস চেয়ারম্যান দীন মোহাম্মদ বাবলু। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন। প্রথম পর্যায়ে দুইশ কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণ করা হয়। অনুষ্ঠানে  উপসিহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান