উল্লাপাড়া সদর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

S M Ashraful Azom
উল্লাপাড়া সদর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত


উল্লাপাড়া প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া সদর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সস্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাখুঁয়া ইভান কমিউনিটি সেন্টারে এ সস্মেলনের আয়োজন করে স্থানীয় আওয়ামীলীগ।

সস্মেলনে সকালে প্রথম পর্বে আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন- সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. বিমল কুমার দাস। এ সময় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল কাদের মিয়ার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কামাল খাঁন, এ্যাড. আব্দুর রহমান পিপি, জেলা আওয়ামীলীগের সদস্য রফিকুল ইসলাম হিরা, উল্লাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি প্রমুখ।

দ্বিতীয় পর্বে বিকেলে সস্মেলনে উল্লাপাড়া সদর ইউনিয়ন আওয়ামীলীগের কমিটি গঠনে কাউন্সিল অনুষ্ঠিত হয়। উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ইদ্রিস আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না ও আওয়ামীলীগ নেতা এস, এম জাহিদুজ্জামান কাকনের সমম্বয়ে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। 

এ সময় কাউন্সিলে সভাপতি পদে বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হন উল্লাপাড়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুস সালেক। সাধারন সম্পাদক পদে ২ জন প্রার্থী মোঃ আবু সাঈদ স্বপন ও মোঃ দেলোয়ার হোসেন মন্ডল প্রতিদ্ব›িদ্বতা করেন। এদের মধ্যে ভোট অনুষ্ঠিত হয়। ২৩৪ জন কাউন্সিলের মধ্যে ২১৩ জনের প্রত্যক্ষ ভোটে ১৫৭ ভোট পেয়ে মোঃ সাঈদ স্বপন সাধারন সম্পাদক পদে বিজযী হন। নব- নির্বাচিত এই কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সর্ব মহলের জন সাধারন।


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান