মেলান্দহে চামড়া শিল্পের উন্নয়ন ও নারীর কর্মসংস্থান বিষয়ক কর্মশালা

S M Ashraful Azom
মেলান্দহে চামড়া শিল্পের উন্নয়ন ও নারীর কর্মসংস্থান বিষয়ক কর্মশালা
জামালপুরের মেলান্দহে চামড়া শিল্পের উন্নয়ন ও নারীর কর্মসংস্থান সৃষ্টি শীর্ষক একদিনের কর্মশালা ১৮নভেম্বর বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।

জামালপুর সংবাদদাতা: জামালপুরের মেলান্দহে চামড়া শিল্পের উন্নয়ন ও নারীর কর্মসংস্থান সৃষ্টি শীর্ষক একদিনের কর্মশালা ১৮নভেম্বর বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। 

বাংলাদেশ সরকার ও ইএনডিপির আর্থিক সহায়তায় বেসরকারি প্রতিষ্ঠান ইউএসডিও এবং কোয়েল যৌথভাবে এর আয়োজন করে। 

বিধবা-তালাকপ্রাপ্ত-স্বামী পরিত্যাক্ত-হতদরিদ্র দু’শ মহিলাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কর্মশালার আয়োজন করা হয়। চামড়া শিল্পে দুঃস্থ নারীদের কর্মসংস্থান সৃষ্টির জন্য বাস্তব অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে দক্ষ কর্মী হিসেবে গড়ে তোলার জন্য হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মেহেরুন্নেছা মনি কর্মশালার উদ্ধোধন করেন। ইউএনডিপির প্রতিনিধি আমির আলী, মাহমুদ হোসেন, ইএসডিও’র প্রতিনিধি শহিদুল্লাহ, আব্দুল হাকিম, কোয়েল এনজিও’র প্রতিনিধি ইমরান নাজমুল ও উমর ফারুক, রিপোর্টার্স ইউনিটির সভাপতি-ইত্তেফাক একাত্তর টিভির প্রতিনিধি মো. শাহ্ জামাল এতে বক্তব্য রাখেন। 




শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান