বকশীগঞ্জে মাথা গোঁজার ঠাঁই পাচ্ছেন ১৪২ পরিবার

S M Ashraful Azom
বকশীগঞ্জে মাথা গোঁজার ঠাঁই পাচ্ছেন ১৪২ পরিবার


বকশীগঞ্জ প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে জামালপুরের বকশীগঞ্জে ভূমিহীন ও গৃহহীনদের জন্য খাস জমিতে নির্মাণ করা হচ্ছে সরকারি ঘর। প্রধানমন্ত্রীর দেওয়া উপহার হিসেবে ঘর পাবেন বকশীগঞ্জ উপজেলার ১৪২ টি পরিবার। এতে করে মাথা গোঁজার ঠাঁই পাবেন এসব পরিবার।

উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত¡াবধানে ইতোমধ্যে ঘর নির্মাণের কাজ ৬০ শতাংশ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজা। 

খোঁজ নিয়ে জানা গেছে, “আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার” ¯েøাগান নিয়ে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ‘ক’ শ্রেণির ভূমিহীন অর্থাৎ যাদের জমিও নেই ঘরও নেই তাদের পুনর্বাসনের জন্য এসব ঘর নির্মাণ করা হচ্ছে।

উপজেলার ৭ টি ইউনিয়নে ১৪২ টি পরিবার প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এই ঘরের সুবিধা পাবেন। ২ শতাংশ খাস জমিতে এক লাখ ৭১ হাজার টাকা ব্যয়ে দুই কক্ষবিশিষ্ট আধাপাকা ঘরের সাথে বারান্দা, রান্না ঘর ও সংযুক্ত টয়লেটসহ নির্মাণ কাজ করা হচ্ছে। 

উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত¡াবধানে ঘর গুলো নির্মাণ কাজ দ্রæত গতিতে এগিয়ে চলছে। ভূমিহীন ও গহহীনরা অধির আগ্রহে অপেক্ষা করছেন শেখ হাসিনার উপহার পেতে। আগামি ১৫ জানুয়ারির মধ্যে সকল কাজ সম্পন্ন করে ঘর বুঝিয়ে দেওয়া হবে তাদের । 

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজা জানান, জেলা প্রশাসকের নির্দেশনায় প্রতিদিনই ঘর নির্মাণ কাজ ও নির্মাণের মান তদারকি করা হচ্ছে। স্বল্প সময়ের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া উপহার হিসেবে গৃহহীনদের তা বুঝিয়ে দেওয়া হবে। 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান