উল্লাপাড়ায় মেয়র পদে ৫ ও কাউন্সিলর পদে ৬২ জন মনোনয়নপত্র জমা

S M Ashraful Azom
উল্লাপাড়ায় মেয়র পদে ৫ ও কাউন্সিলর পদে ৬২ জন মনোনয়নপত্র জমা


উল্লাপাড়া প্রতিনিধি: রোববার মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখে উল্লাপাড়া পৌরসভার মেয়র পদে ৫জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা হলেন, এসএম নজরুল ইসলাম (আওয়ামী লীগ), আজাদ হোসেন আজাদ (বিএনপি), বেলাল হোসেন (স্বতন্ত্র), মীর আরিফুল ইসলাম উজ্জল (স্বতন্ত্র) ও আরিফ বিন হাবিব (স্বতন্ত্র)। 

উপজেলা নির্বাচন কর্মকর্তা মাসুদ রানা জানান, পৌরসভার ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে মোট ৪৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলরের ৩টি পদে মোট ১৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। 

আগামী ১৬ জানুয়ারি উল্লাপাড়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান