অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণে ১১ জেলায় সোয়া ৬ কোটি টাকা বরাদ্দ

S M Ashraful Azom
অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণে ১১ জেলায় সোয়া ৬ কোটি টাকা বরাদ্দ


সেবা ডেস্ক: শীতকালে মানবিক সহায়তা হিসেবে কম্বল ও শীতবস্ত্র কিনে বিনামূল্যে বিতরণের জন্য দেশের ১১ জেলায় ৬ কোটি ১৮ লাখ টাকা বরাদ্দ দিয়েছে শেখ হাসিনার সরকার।
সম্প্রতি ডিসিদের অনুকূলে এই অর্থ বরাদ্দ দিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর থেকে আদেশ জারি করা হয়েছে। সংশ্লিষ্ট ডিসি স্থানীয় এমপিকে জানিয়ে এসব কম্বল ও শীতবস্ত্র বিতরণ করবেন বলে আদেশে বলা হয়েছে।

বরাদ্দ এই অর্থ দেশের ১১ জেলার ১০৩টি উপজেলার প্রতিটিকে ৬ লাখ টাকা করে দেয়া হবে। এর মধ্যে চট্টগ্রামের ১৫টি উপজেলার জন্য ৯০ লাখ, কক্সবাজারে ৮টি উপজেলার জন্য ৪৮ লাখ, রাঙ্গামাটির ১০টি উপজেলার জন্য ৬০ লাখ, বান্দরবানের ৭টি উপজেলার জন্য ৪২ লাখ, খাগড়াছড়ির ৯টি উপজেলার জন্য ৫৪ লাখ, কুমিল্লার ১৭টি উপজেলার জন্য এক কোটি ২ লাখ, ব্রাহ্মণবাড়িয়ার ৯টি উপজেলার জন্য ৫৪ লাখ, চাঁদপুরের ৮টি উপজেলার জন্য ৪৮ লাখ, নোয়াখালীর ৯টি উপজেলার জন্য ৫৪ লাখ, ফেনীর ৬টি উপজেলার জন্য ৩৬ লাখ এবং লক্ষ্মীপুরের ৫টি উপজেলার জন্য ৩০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

সংশ্লিষ্ট ডিসিরা উপজেলাভিত্তিক উপ-বরাদ্দ দেবেন। বরাদ্দ করা অর্থে কম্বল বা শীতবস্ত্র কেনা ছাড়া অন্য কোন খাতে ব্যয় করা যাবে না। 

বরাদ্দপত্রে বরাদ্দ করা অর্থে কম্বল ও শীতবস্ত্র কেনা এবং বিতরণ শেষে একটি প্রতিবেদন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরে পাঠাতে হবে বলে উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান