কুড়িগ্রামে কোভিড-১৯ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

S M Ashraful Azom
কুড়িগ্রামে কোভিড-১৯ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত


ডা: জি এম ক্যাপ্টেন. কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম মহান বিজয় দিবস উপলক্ষে জেনারেল হাসপাতালের আয়োজনে কোভিড-১৯ ও স্বাস্থ্যসেবা শীর্ষক আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার সকালে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালস্থ ডক্টরস ক্লাব সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনারেল হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. মো. নবিউর রহমান। 

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. পুলক কুমার সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রশাসনিক কর্মকর্তা মো. মোস্তাফিজার রহমান, ভারপ্রাপ্ত সেবা তত্ত¡াবধায়ক শোভা রানী বিশ^াস, সিনিয়র স্টাফ নার্স রোকেয়া বেগম, শাহনাজ সিদ্দীকা সানু, প্রধান সহকারি মো. ইউনুছ আলী প্রমুখ। পরে শহীদ মুক্তিযোদ্ধাদের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বক্তারা জানান, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জাতীয় সমৃদ্ধি অর্জনে জেলা স্বাস্থ্যবিভাগ নিরলসভাবে সেবা দিয়ে যাচ্ছে।


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান