জামালপুরে র‌্যাবের অভিযানে চোলাই মদসহ মাদক ব্যবসায়ী আটক

S M Ashraful Azom
জামালপুরে র‌্যাবের অভিযানে চোলাই মদসহ মাদক ব্যবসায়ী আটক


লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।। জামালপুর সদর উপজেলার নারিকেলী এলাকা থেকে ১৫ লিটার চোলাই মদসহ পন কুমার (৩৫) নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪। ৭ ডিসেম্বর রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

তিনি জামালপুর শহরের বজ্রাপুর হরিজন কলোনীর মৃত বাবু লালের ছেলে।

জানা গেছে, র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর এর ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার নেতৃত্বে একটি আভিযানিক দল ৭ ডিসেম্বর রাত ৭টা ১০ মিনিটের দিকে নারিকেলী এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় নারিকেলী মোড়ের উত্তর পাশে জনৈক বাদশা মিয়ার ‘স’ মিলের সামনে রাস্তা থেকে মাদক ব্যবসায়ী পন কুমারকে আটক করা হয়।

মাদক ব্যবসায়ীর কাছ থেকে দেশীয় তৈরি ১৫ লিটার চোলাই মদ, একটি মোবাইল সেট ও মাদকবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। চোলাই মদের আনুমানিক মূল্য ৬ হাজার টাকা মাত্র। আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে জামালপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। র‌্যাবের জামালপুর ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।

শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান