উল্লাপাড়ায় জয়িতা সংবর্ধনা

S M Ashraful Azom
উল্লাপাড়ায় জয়িতা সংবর্ধনা


উল্লাপাড়া প্রতিনিধি: “কমলা রঙের বিশ্বে নারী, বাধার পথে দেবেই পাড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার উল্লাপাড়ায় আন্তর্জাতিক  নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে জয়িতা সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও উল্লাপাড়া উপজেলা প্রশাসন যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানার সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি, উপজেলা আওয়ামী লীগের আহŸায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না ও রিবলী ইসলাম কবিতা, মুক্তিযোদ্ধা খোরশেদ আলম, জয়িতা ময়না রায়, নাজনীন আক্তার, রুমা পারভীন প্রমুখ বক্তব্য রাখেন। 

এবছর সফল জননী ক্যাটিগরিতে কানসোনা গ্রামের ময়না রায়, অর্থনৈতিক ভাবে সফল ক্যাটিগরিতে শ্যামলীপাড়ার রুমা পারভীন, শিক্ষা ও চাকুরীরর ক্ষেত্রে  ঝিকিড়ার নাজনীন আক্তার, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু ক্যাটিগরিতে মমতাজ পারভীন ও সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য নেওয়ারগাছার লাভলী পারভীনকে জয়িতা নির্বাচিত করা হয়। অনুষ্ঠানে অতিথিরা জয়িতাদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও ফুল তুলে দেন।


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান