বকশীগঞ্জে দিনদুপুরে ব্যাংক কর্মকর্তার বাসায় চুরি!

S M Ashraful Azom
বকশীগঞ্জে দিনদুপুরে ব্যাংক কর্মকর্তার বাসায় চুরি!


বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে দিনদুপুরে ঘরের দরজা ভেঙে ব্যাংক কর্মকর্তার চুরির ঘটনা ঘটেছে। এ সময় দুবৃর্ত্তরা নদগ টাকা, স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে গেছে। বুধবার বেলা ১১ টার দিকে এ ঘটনা। 

বকশীগঞ্জ থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পৌর এলাকার সর্দারপাড়া গ্রামের ব্যাংক কর্মকর্তা মকবুল হোসেনের বাসায় বুধবার বেলা ১১ টা থেকে ১২ টার মধ্যে চুরির ঘটনা ঘটে।

ইসলামী ব্যাংক নালিতাবাড়ি শাখার ব্যবস্থাপক মকবুল হোসেন চাকরির সুবাধে নালিতাবাড়িতে এবং তার স্ত্রী আফরোজা বেগম জুরুরী কাজে বকশীগঞ্জ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে গেলে এই সুযোগে তাদের বাসার দরজা ভেঙে আলমিরার ভেতরে থাকা নগদ দুই লাখ ৫০ হাজার টাকা ও ১২ ভরি স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে বিদ্যালয় থেকে বাসায় ফিরে আফরোজা বেগম দরজা ভাঙা দেখলে পুলিশকে খবর দেয়। পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে চুরির আলামত সংগ্রহ করা সহ ঘটনা সরেজমিনে পরিদর্শন করেছেন।

বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম স¤্রাট জানান, বেলা ১১ ট থেকে ১২ টার মধ্যে চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে তিনি ফোর্স পাঠিয়েছেন। তবে এঘটনায় এখনো কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান