বকশীগঞ্জে যুব নেটওয়ার্কের শক্তিশালীকরণ সভা অনুষ্ঠিত

S M Ashraful Azom
বকশীগঞ্জে যুব নেটওয়ার্কের শক্তিশালীকরণ সভা অনুষ্ঠিত


নুরুল ইসলাম মোল্লা, বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে উপজেলা পর্যায়ে যুব নেটওয়ার্কের শক্তিশালীকরণ সভা বুধবার সকালে উপজেলা সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে। 

অক্সফ্যাম ইন বাংলাদেশের সহযোগিতায় এবং উন্নয়ন সংঘ রিকল ২০২১ প্রকল্পের উদ্যোগে  অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজা। 

উন্নয়ন সংঘ রিকল ২০২১ প্রকল্পের সমন্বয়কারী জ্যোৎ¯œা আক্তারের সঞ্চালনায় সভায় এসময় বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমীন, রকিবুল হাসান বিদ্রোহী, লুৎফা বেগম , বাবুল খান, আলেয়া আক্তার প্রমুখ। 

শক্তিশালীকরণ সভায় রকিবুল হাসান বিদ্রোহীকে সভাপতি ও লুৎফা বেগমকে সাধারণ সম্পাদক করে ২৫ জন যুবক-যুবতীদের নিয়ে উপজেলা যুব নেটওয়ার্ক গঠন করা হয়। 

এসডিজি বাস্তবায়ন, বাল্য বিবাহ প্রতিরোধ, মাদক নির্মূল, যুব-যুবতীদের মাধ্যমে সামাজিক কার্যক্রম বৃদ্ধি করা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান