বকশীগঞ্জে অটো গ্যাস ফিলিং স্টেশনে হামলা ও লুটপাটের অভিযোগ

S M Ashraful Azom
বকশীগঞ্জে অটো গ্যাস ফিলিং স্টেশনে হামলা ও লুটপাটের অভিযোগ


বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জ অটো গ্যাস ফিলিং স্টেশনে হামলার ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীরা ফিলিং স্টেশনে তান্ডব চালিয়ে টিনের সীমানা প্রাচীর ভাঙচুর করা সহ মালামাল লুটপাট ও নগদ ৫০ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে। 

ঘটনাটি ঘটেছে ২৮ ডিসেম্বর সোমবার দুপুর ১ টার দিকে বকশীগঞ্জ পৌর এলাকার তিনানীপাড়া চন্দেরবন বকশীগঞ্জ অটো গ্যাস ফিলিং স্টেশনে। 

স্থানীয় সূত্র ও অভিযোগ সূত্রে জানা যায়, বকশীগঞ্জ অটো গ্যাস ফিলিং স্টেশনের মালিক হৃদয় সাহা গোয়ালগাঁও মৌজার তিনানীপাড়া চন্দেরবন এলাকায় ৬.৩৯ শতাংশ জমি ক্রয় করেন এবং সেখানে গত বছর অটোগ্যাস ফিলিং স্টেশন স্থাপন করেন। 

কিন্তু অত্র জমিটি নিজেদের দাবি করে বিভিন্ন সময় জোরপূর্বক দখলের হুমকি প্রদান করেন। এনিয়ে পরিকল্পিতভাবে সোমবার দুপুরে স্থানীয় চন্দেরবন সুরুজ মিয়ার ছেলে মতিউর রহমান, আঙ্গুরী বেগম, মনুজা বেগম, সাদ্দাম হোসেনের নেতৃত্বে ৫০/৬০ জন লাঠি সোঠা নিয়ে ফিলিং স্টেশনের জমি দখলের জন্য ফিলিং স্টেশনে হামলা চালিয়ে সীমানাপ্রাচীর ভাঙচুর করেন। 

এ সময় ভাঙচুর সহ বিভিন্ন মালামাল লুটপাট করেন হামলাকারীরা। চুরি করা হয় নগদ ৫০ হাজার টাকা। 

হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এলাকায় তোলপাড় শুরু হয়। 

এঘটনায় ফিলিং স্টেশনের মালিক হৃদয় সাহা ১৬ জনকে নামীয় ও অজ্ঞাত ২০/২৫জনকে আসামি করে বকশীগঞ্জ থানায় একটি অভিযোগ করেছেন। 

বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম স¤্রাট জানান, এঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান