বকশীগঞ্জে বাল্যবিবাহের প্রস্তুতি নেওয়ায় যুবককে জরিমানা!

S M Ashraful Azom
বকশীগঞ্জে বাল্যবিবাহের প্রস্তুতি নেওয়ায় যুবককে জরিমানা!


বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে এফিডেভিটের মাধ্যমে বয়স ঘোষনা করে এক স্কুল ছাত্রীতে বাল্য বিবাহের প্রস্তুতি নেওয়ায় খায়রুল ইসলাম মিলন (২২) নামে যুবককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুন মুন জাহান লিজা ওই যুবককে জরিমানা করেন।

জানা গেছে, নিলক্ষিয়া ইউনিয়নের জানকিপুর বাঁশকান্দা গ্রামের আবদুল মতিনের মেয়ে স্থানীয় জানকিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী তানিয়া আক্তারের (১৪) সঙ্গে পৌর এলাকার নয়াপাড়া গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে খায়রুল ইসলাম মিলনের বিয়ে বিয়ে হয়। 

ওই ছাত্রীর বিয়ের বয়স ১৮ বছর না হওয়ায় গত ৬ ডিসেম্বর জামালপুর নোটারী পাবলিক কার্যালয়ে বয়স এফিডেভিট করা হয়। খায়রুল ইসলাম মিলন নামে এফিডেভিটের মাধ্যমে বয়স বাড়ানোর কাজে সার্বিক সহযোগিতা করেন।

এফিডেভিটের পর মঙ্গলবার সন্ধ্যায় খায়রুল ইসলাম মিলন ওই স্কুল ছাত্রীকে বাল্য বিবাহের প্রস্তুতি নিলে সেই খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মুন মুন জাহান লিজা ওই যুবককে তার কার্যালয়ে নিয়ে আসেন। পরে বাল্য বিবাহের চেষ্টার করার ঘটনায় তাকে ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা করেন ইউএনও মুন মুন জাহান লিজা। 

এ সময় সহকারী কমিশনার (ভূমি) ¯িœগ্ধা দাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমীন, উপজেলা পিআইও হাসান মাহবুব খান , উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের সুুপারভাইজার সুশান্ত কুমার চক্রবর্তী উপস্থিত ছিলেন।


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান