কৃষক কাদিরের কৃ‌ষি মা‌ঠে বঙ্গবন্ধু

S M Ashraful Azom
কৃষক কাদিরের কৃ‌ষি মা‌ঠে বঙ্গবন্ধু


সেবা ডেস্ক: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পাড়া খালবলা গ্রামের আব্দুল কাদির তার মাঠে ফসলের চারার সাহায্যে মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় স্মৃতিসৌধ, নৌকার প্রতিকৃতি ফুটিয়ে তুলেছেন।

জানা যায়, আব্দুল কাদির নিজের ক্ষেতে এগুলোর প্রতিকৃতি এঁকে এর মধ্যে লাল শাক ও সরিষার বীজ বু‌নেন। বীজ থেকে চারা বের হয়ে তা যতই বড় হচ্ছে, ততই প‌রিস্কার বুঝা যা‌চ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় স্মৃতিসৌধ, নৌকা, জাতীয় পতাকার প্রতিকৃতি।

বিজয়ের মাসে আব্দুল কাদিরের এ উদ্যোগ  দে‌শে আলোচনার জন্ম দি‌য়ে‌ছে অ‌নে‌কে দুরদুরান্ত হ‌তে দেখ‌তে আস‌ছেন এ প্রাকৃ‌তিক অন‌্যরকম  সৌন্দর্য। 

এ বিষ‌য়ে আব্দুল কাদির বলেন, গত ১ ডিসেম্বর নিজের ৩৩ শতক জমিতে প্রতিকৃতিগুলো তৈরি করেন।মুজিববর্ষে বিজয় দিবস উপলক্ষে জাতির পিতার প্রতি শ্রদ্ধা ছড়িয়ে দিতে  কিছু করার চেষ্টা করেছি এ‌তে আর্থিকভাবে লাভবান না হলেও মানসিক তৃপ্তি পেয়েছি।

ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বলেন, কৃষক আব্দুল কাদির বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। তার এমন শৈল্পিক কাজটি অনেকের নজর কেড়েছে। 

শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান