মামলা নাগরিক অধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী

S M Ashraful Azom
মামলা নাগরিক অধিকার স্বরাষ্ট্রমন্ত্রী


সেবা ডেস্ক: অন্যায়ের প্রতিকার চাইতে গিয়ে মামলা করা নাগরিক অধিকার বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি আঞ্চলিক পাসর্পোট কার্যালয়ে ছয় জেলার ই পাসপোর্ট সেবা কার্যক্রমের উদ্বোধন শেষে মন্ত্রী এ মন্তব্য করেন।

হেফাজত ইসলামের বিরুদ্ধে মামলার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হেফাজত ইসলামের বিরুদ্ধে মামলা করেছে সংক্ষুদ্ধ একটি পক্ষ। আমাদের বিচার বিভাগ স্বাধীন। তাই যেকেউ অন্যায়ের প্রতিকার চেয়ে মামলা করতে পারে। এখানে সরকারের কিছু করার নেই। 

তিনি আরো বলেন, যদি কেউ মনে করে কোথাও অন্যায় হয়েছে তবে প্রতিকার চেয়ে মামলা করতে পারে। মামলা করা নাগরিক অধিকার।

দেশজুড়ে ভাস্কর্যের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, ভাস্কর্যের নিরাপত্তা নিয়ে হাইকোর্টের একটি নির্দেশ রয়েছে। সরকার সেই অনুযায়ী কাজ করছে। ভাস্কর্য আমাদের ইতিহাসের অংশ। সুতরাং এটি রক্ষার দায়িত্ব সবার।

এ সময় উপস্থিত ছিলেন সুরক্ষা সেবা বিভাগের সচিব শহীদুজ্জামান, পাসপোর্ট বিভাগের মহাপরিচালক মেজর জেনারেল আইয়ুব চৌধুরী, খাগড়াছড়ি আসনের এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা প্রমুখ।

শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান