কুড়িগ্রামে সিসি ক্যামেরা স্থাপন ও বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

S M Ashraful Azom
কুড়িগ্রামে সিসি ক্যামেরা স্থাপন ও বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত


ডা: জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম সদর উপজেলার ত্রিমোহনী বাজারে সিসি ক্যামেরা স্থাপন ও বিট পুলিশিং সমাবেশ করেছে কুড়িগ্রাম থানা পুলিশ।

সকালে জেলা শহরকে আইন শৃঙ্খলার আওতায় নিয়ে আসতে ত্রিমোহনী বাজার এলাকায় সিসি ক্যামেরার উদ্বোধন করে উগ্রবাদ, সা¤প্রদায়িকতা, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও মাদক বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম। অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ জাফর আলী, সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন, সদর থানার অফিসার ইনচার্জ খান মোঃ শাহরিয়ার সহ অনেকে। সমাবেশের সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার উৎপল কুমার রায়।

বক্তারা সর্বস্তরের জনগণকে পুলিশকে সার্বিক সহযোগিতা করে দেশের আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য আহবান জানান। সেই সাথে বিট পুলিশিং এর সুবিধাগুলো সাধারন মানুষের কাছে তুলে ধরেন।


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান