মেলান্দহে কম্বল বিতরণ

S M Ashraful Azom
মেলান্দহে কম্বল বিতরণ


জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহের বানিপাকুরিয়া গ্রামে শীতার্তদের মাঝে বিনামুল্যে কম্বল বিতরণ করা হয়। 

এ উপলক্ষে ২৫ডিসেম্বর বিকেল ৫টায় সাংবাদিক শাহ্ জামালের বাড়িতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এশিয়া ছিন্নমুল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (এসিএমবিএফ) এর আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তামিম আল ইয়ামীন কম্বল বিতরণ উদ্ধোধন করেন। এসিএমবিএফ’র মেলান্দহ শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা গাজীউর রহমান এতে সভাপতিত্ব করেন।

সাবেক জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলহাজ সরকার আ: সালাম বকুল, মুক্তিযোদ্ধা আবুল হোসেন, এসিএমবিএফ’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দুলাল মিয়া, পুলিশের আরআই (অব) আব্দুর রশিদ খান, মানবতা পরিবারের পরিচালক মাসুম রানা, জেলা প্রেসক্লাবের নবাগত সভাপতি এডভোকেট ইউসুফ আলী, নয়ানগর ইউপি চেয়ারম্যান শফিউল আলম শাহাবুদ্দিন, কেজিএসএম মহরসোবাহান মফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কথাসাহিত্যিক এস.এম. জুলফিকার আলী লেবু, সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম, এসিএমবিএফ’র প্রকল্প পরিচালক ও মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহ্ জামাল, এসিএমবিএফ’র মেলান্দহ শাখার সাধারণ সম্পাদক প্রভাষক মোস্তফা আলম এবং মেলান্দহ শ্রমিক লীগের সহসভাপতি শেখ আমিনুর ইসলামসহ গন্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন। 

ওইদিন শতাধিক পরিবারের মাঝে কম্বল তিবরণ করা হয়। 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান