মেলান্দহে রক্তের বন্ধনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

S M Ashraful Azom
মেলান্দহে রক্তের বন্ধনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়


জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহ উপজেলার হাজরাবাড়ীতে মহান বিজয় দিবস উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদান সম্পর্কে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। 

বুধবার দুপুরে হাজরাবাড়ী বাজারে রক্তের বন্ধন হাজরাবাড়ী শাখা এই কর্মসূচীর আয়োজন করে। 

“আপনার একব্যাগ রক্তদান, বাঁচাতে পারে মুমূর্ষু প্রাণ, আপনার জন্মদিনটি রক্তদান করে পালন করুন” এই ¯েøাগান নিয়ে কর্মসূচীতে ফুলকোচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমিনুল ইসলাম বাবু, হাজরাবাড়ী পৌর যুবলীগের আহবায়ক ফরহাদ হোসেন তোতা, স্থানীয় ওয়ার্ড সদস্য শামীম, পৌর আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম রফিক, জয়নাল আবেদীন ফকির, গোলাম মাওলা কাজল, স্থানীয় ওয়ার্ড যুবলীগের সভাপতি রুবেল মাহমুদ, রক্তের বন্ধন জামালপুরের সভাপতি আসমাউল আসিফ, সহ সভাপতি হামিদুল হক সীমান্ত, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, রক্তের বন্ধন হাজরাবাড়ী শাখার স্বমন্বয়ক রাকিবুল হাসান বাপ্পী ও আবু সাইদ ইসলাম রাজুসহ ওয়াকিল, মাহবুব, প্লাবন, নাঈম, নাহিন, হোসলে, দুদু, প্রমুখ উপস্থিত ছিলেন। 

এ সময় সংগঠনের উদ্যোগে একশ জনের বিনামূল্যে রক্তের গ্রæপ নির্ণয় ও তিনশ জনের মাঝে মাস্ক বিতরণ করা হয়।


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান