হেফাজত ইসলামের মহাসচিব মারা গেছেন

S M Ashraful Azom
হেফাজত ইসলামের মহাসচিব মারা গেছেন


সেবা ডেস্ক:  হেফাজত ইসলামের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী আজ রোববার দুপুর সোয়া ১টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

হেফাজত ইসলামের প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া নোমোন ফয়েজি বিষয়টি ডেইলি বাংলাদেশকে নিশ্চিত করেছেন। 

কাসেমীর ব্যক্তিগত সহকারী আমীর হোসেন জানান, অ্যাজমা ও শ্বাসকষ্টের কারণে গত ১ ডিসেম্বর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়।

নূর হোসাইন কাসেমী বারিধারার জামিয়া মাদানিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল ছিলেন। এছাড়া কওমি ভিত্তিক আরো বহু মাদ্রাসার সঙ্গে জড়িত ছিলেন তিনি। কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিলি আরাবিয়ার সিনিয়র সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। সম্প্রতি তিনি হেফাজতে ইসলামের মহাসচিব নির্বাচিত হন।

শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান