ঘাটাইলে ছিন্নমুল মানুষের কাছে শীতবস্ত্র নিয়ে মানবাধিকারকর্মীরা

S M Ashraful Azom
 
ঘাটাইলে ছিন্নমুল মানুষের কাছে শীতবস্ত্র নিয়ে মানবাধিকারকর্মীরা

ঘাটাইল প্রতিনিধি: হঠাৎ হীমেল হাওয়ায় শীতে কাতর হয়ে পড়েছে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পৌর এলাকার  জনপদ।  শীতার্ত ও ছিন্নমুল  মানুষের দুর্ভোগ ও কষ্টের কথা চিন্তা করে তাদের পাশে দাড়িয়েছে  বাংলাদেশ মানবাধিকার কমিশন ঘাটাইল পৌর শাখার মানবাধিকারকর্মীরা গত শুক্রবার (১৮ ডিসেম্বর)  গভীর রাতে পৌর সভার বিভিন্ন এলাকায় শীতে অসহায় হয়ে পড়া মানুষের বাড়ি বাড়ি গিয়ে শীত নিবারনের জন্য বিতরন করেন এবং গায়ে জড়িয়ে দেন কম্বল। 

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন ঘাটাইল পৌর শাখার সভাপতি শামছুল হুদা চৌধুরী,সহসভাপতি মো.গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল লতিফ, সিনিয়র যুগ্ম সম্পাদক এসএম সাহেদ আহম্মেদ,যুগ্ম সম্পাদক মো.আনোয়র হোসেন, মো.সুমন আল মামুন, মহিলা বিষয়ক সম্পাদিকা মিসেস রওশন আরা রুবী,  অর্থ সম্পাদক মো.মিন্টু মিঞা, সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলাম আয়নাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক হিরণ সহ পৌর শাখার সদস্যরা।  


বাংলাদেশ মানবাধিকার কমিশন ঘাটাইল পৌর শাখার  সাধারণ সম্পাদক আব্দুল লতিফ বলেন, করোনা কালীন সময়  শুরু  থেকে মানবাধিকার কমিশন পৌর শাখা  উদ্যোগে সচেতনতা মূলক কার্যক্রম, অসহায়দের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ সহ নানা ধরেন কর্মসূচী করে যাচিছ।  আর এই শীতে অসহায়, প্রতিবন্ধী, মানসিক ভারসাম্যহীন ও ভূমিহীন মানুষদের মাঝে প্রথম ধাপে শীতবস্ত্র বিতরণ করা হলো। তিনি আরোও বলেন, আমাদের এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডে বিতরণ  করা হবে এবং চলমান থাকবে বলে আশা করছি।


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান