জুনেই দেশের ২০ শতাংশ মানুষ ভ্যাকসিনের আওতায় আসবে: স্বাস্থ্যমন্ত্রী

S M Ashraful Azom
জুনেই দেশের ২০ শতাংশ মানুষ ভ্যাকসিনের আওতায় আসবে স্বাস্থ্যমন্ত্রী


সেবা ডেস্ক: নতুন বছরের জুন মাসের মধ্যে সারাদেশের ২০ শতাংশ মানুষ করোনা ভাইরাসের ভ্যাকসিনের আওতায় আসবে বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
রোববার সকালে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ২০২১ সালের জুনের মধ্যে ২০ শতাংশ মানুষ করোনাভাইরাসের ভ্যাকসিনের আওতায় আসবে। আর আওতার বাইরে থাকবেন সাড়ে ৫ কোটি মানুষ।

তিনি বলেন, করোনার ভ্যাকসিন জানুয়ারির শেষ নাগাদ অথবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে দেশে আসবে। তবে স্বাস্থ্যগত ঝুঁকির কারণে ১৮ বছরের নিচের শিশু ও অন্তঃসত্ত্বা নারীরা করোনার ভ্যাকসিন পাবেন না।

উল্লেখ্য, ২৪ ডিসেম্বর এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন, ২০২১ সালের জানুয়ারির শেষ দিকে বা ফেব্রুয়ারির প্রথম দিকে করোনার ভ্যাকসিন বাংলাদেশে (অক্সফোর্ড ভ্যাকসিন) আসবে। ভ্যাকসিন আনার সব ব্যবস্থা সম্পন্ন হয়ে গেছে। এখন ভ্যাকসিনটা তৈরি ও অনুমোদন পাওয়ার জন্য আমাদের অপেক্ষা করতে হবে।

শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান