কুড়িগ্রামসহ ২১ জেলায় ডিজিটাল রেকর্ড রুমের উদ্বোধন

S M Ashraful Azom
কুড়িগ্রামসহ ২১ জেলায় ডিজিটাল রেকর্ড রুমের উদ্বোধন


কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামসহ দেশের ২১ জেলায় ডিজিটাল রেকর্ড রুমের উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে ঢাকা ভূমি মন্ত্রণালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুড়িগ্রামসহ একযোগে বৃহত্তর রংপুর বিভাগের কয়েকটি জেলার রেকর্ড রুমের উদ্বোধন করেন ভূুমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। 

এসময় তার সাথে উপস্থিত ছিলেন ভূমি সচিব মাকছুদুর রহমান পাটোয়ারী এবং কুড়িগ্রাম প্রান্তে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জিলুফা সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার কল্লোল দত্ত প্রমুখ।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জিলুফা সুলতানা জানান, কুড়িগ্রামে ইতোমধ্যেই অনলাইনে মোট ৯ লক্ষ ৩৬ হাজার ৫৭৪টি খতিয়ান অন্তর্র্ভূক্ত করা হয়েছে। 

অনলাইনে আবেদন পাওয়া গেছে ৮হাজার ৯৬৫টি। বিতরণ করা হয়েছে ৬হাজার ১৫৪টি। 

ম্যানুয়াল পদ্ধতিতে রেকর্ডরুম শাখার কার্যক্রম পরিচালনায় গ্রহিতাদের সেবা প্রদানে দীর্ঘসূত্রিতা লেগেছিল। ডিজিটাল রেকর্ডরুম চালু হলে দ্রæততম সময়ে কাঙ্খিত সেবা পাবেন গ্রহিতারা। 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান