বগুড়ায় ‘একজন মহান পিতা’ চলচ্চিত্র প্রদর্শনীর উদ্বোধন

S M Ashraful Azom
বগুড়ায় ‘একজন মহান পিতা’ চলচ্চিত্র প্রদর্শনীর উদ্বোধন


স্টাফ রিপোর্টার:  ‘একজন মহান পিতা’ চলচ্চিত্র প্রদর্শনীর উদ্বোধন হয়েছে। শুক্রবার(১৮ ডিসেম্বর) রাতে বগুড়া শহরতলির গোকুল এলাকায় মম ইন থিয়েটারে টিএমএসএসের নির্বাহী পরিচালক প্রফেসর ড. হোসনে আরা বেগম প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন। 
বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক রাশেদুল ইসলাম রাজিব জানান, বঙ্গমাতা সাংস্কৃতিক জোট নিবেদিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন সংগঠনের সভাপতি শাহ আলম। কাহিনী, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা করেছেন সিনিয়র সহ-সভাপতি মির্জা সাখাওয়াত হোসেন।
 এতে অভিনয় করেছেন- মির্জা আফরিন, হিমেল রাজ, শেখ শাহ্ আলম, আলভী সরকার, সিফাত বন্যা, সৃষ্টি মির্জা, সাগরিকা মণ্ডল, রেশাদ রাকিব, শ্যামল কান্তি নাগ, রাশেদুল ইসলাম রাজিব, রাশেদ রেহমান, আনিছুর রহমান, সিদ্দিকুর রহমান প্রমুখ। শুক্রবার বগুড়ার মম ইন থিয়েটারসহ দেশের নয় জেলার সিনেমা হলে একযোগে ‘একজন মহান পিতা’ চলচ্চিত্রের প্রদর্শনী উদ্বোধন হয়েছে।
বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের সভাপতি শাহ্ আলমের সভাপতিত্বে প্রদর্শনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান শফিক, টিএমএসএসের উপ-নির্বাহী পরিচালক ডা. মতিউর রহমান, বিভাগীয় বন কর্মকর্তা ড. আবদুল আউয়াল, পুন্ড্র ইউনিভার্সিটির ইমেরিটাস প্রফেসর ড. আফজাল হোসেন, টিএমএসএসের উপদেষ্টা ইজার উদ্দিন।
 কাজিপুর উপজেলা শাখার সভাপতি সাংবাদিক আবদুল জলিল প্রমুখ বক্তব্য রাখেন। তিনি বলেন, বঙ্গমাতা সাংস্কৃতিক জোট ব্যবসায়িক মানসিকতা থেকে নয়; যার জন্য দেশ পেয়েছি তার অবদানকে তুলে ধরতে ‘একজন মহান পিতা’ চলচ্চিত্র নির্মাণ করেছে। তিনি আরও বলেন, চলচ্চিত্রটি প্রদর্শন করতে পেরে মম ইন থিয়েটার সার্থক ও ধন্য। দেশবাসী এর মাধ্যমে বঙ্গবন্ধুকে চিনবে।


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান