কুড়িগ্রামে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গ্রন্থাগার উদ্বোধন

S M Ashraful Azom
কুড়িগ্রামে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গ্রন্থাগার উদ্বোধন


ডা : জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে পুলিশ বীরমুক্তিযোদ্ধা স্মৃতি সংগ্রহশালা, গ্রন্থাগার, ক্যাফেটেরিয়া,মেহমানখানার উদ্বোধন এবং পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শুক্রবার দুপুরে জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন মাঠে পুলিশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য বিপিএম। পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম'র সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম,রংপুর আর আর এফ কমান্ড্যান্ট মেহেদুল করিম পিপিএম,লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা,উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরবিক্রম শওকত আলী সরকার, বীর প্রতিক আব্দুল হাই,সাবেক এএসপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, বীরমুক্তিযোদ্ধা হারুন- অর-রশিদ লাল,কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি অ্যাড. আহসান হাবীব নীলু প্রমুখ।

অনুষ্ঠানে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধের সংগঠক, বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের স্মরণ করা হয়। 

এ সময় জেলার ১৩৭ জন পুলিশ বীরমুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়।


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান