পলাশবাড়ী কালীবাড়ী বাজার রোডের আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

S M Ashraful Azom
পলাশবাড়ী কালীবাড়ী বাজার রোডের আরসিসি ঢালাই কাজের উদ্বোধন


আশরাফুল ইসলাম গাইবান্ধা:: দীর্ঘ দিনের জনদূভোগ এবার হচ্ছে শেষ অবশেষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি ৮৫ লক্ষ টাকা ব্যায়ে নির্মিত ১ হাজার ৬০ মিটার রাস্তার আর সি সি ঢালাই কাজটি বাস্তবায়ন করছেন গাইবান্ধা সদরের শাহরিয়াল কন্টাক্সশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। পলাশবাড়ীস্থ গাইবান্ধা বাসষ্টান্ড মোড় হতে কালীবাড়ি বাজার কেন্দ্রীয় কালীমন্দির পর্যন্ত রাস্তার আর সি সি ঢালাই কাজের উদ্বোধন করেন নব নির্বাচিত পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব । 

শনিবার সকালে কালীবাড়ী বাজারে আনুষ্ঠানিক ভাবে এই কাজের উদ্বোধন করার এ সময় উপজেলা পুজা উৎযাপন পরিষদের সভাপতি বাবু নির্মল মিত্র,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, উক্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রধান শাহরিয়াল এইচ বাপ্পী,গাইবান্ধা সদর উপজেলা ছাত্রলীগ নেতা মেহেদী আসাদ দিপসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গাইবান্ধা ০৩ (পলাশবাড়ী সাদুল্লাপুর) আসনের মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ্যাডঃ উম্মে কুলসুম স্মৃতি এমপির নির্বাচনী অগ্রাধিকার এই প্রকল্পটি বাস্তবায়নে অঙ্গীকার ছিলো। এর আগে এ কাজের ভিক্তি প্রস্তর স্থাপন করেন তিনি।

শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান