ইসলামপুরে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত

S M Ashraful Azom
0
ইসলামপুরে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত


লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে কেন্দ্রীয় শহীদ মিনার ও বঙ্গবন্ধু ম্যুরালে উপজেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠন কর্তৃক পুস্পস্তবক অর্পণ ও নানান কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদ্যাপিত হয়েছে।

সূর্যোদয়ের সাথে সাথে সরকারী,আধা-সরকারি/স্বায়ত্ব শাসিত সংস্থা,বেসরকারি প্রতিষ্ঠানের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৭ টায় কেন্দ্রীয় শহীদ মিনারে  আলহাজ্জ ফরিদুল হক খান দুলাল এমপি-প্রতিমন্ত্রী ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের পক্ষে, উপজেলা প্রশাসন-উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামীলীগ ও বিএনপি অঙ্গ-সংগঠন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা কমান্ড, ইসলামপুর থানা,প্রেসক্লাব, ইসলামপুর ফায়ার সার্ভিস সহ বিভিন্ন সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান,বিভিন্ন সামাজিক সংগঠন কর্তৃক পুস্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাসের বাবুল,উপজেলা নির্বাহী কর্মকর্ত্ াএস এম মাজহারুল ইসলাম,সহকারী কমিশনার(ভূমি) রোকনুজ্জামান খান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মানিকুল ইসলাম,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আবু তাহের,ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে দিবসটি উপলক্ষে মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন উপজেলা প্রশাসন।


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top