বকশীগঞ্জে বিনামূল্যে মাস্ক বিতরণ করলেন জেজেডি ফ্রেন্ডস ফোরাম

S M Ashraful Azom
বকশীগঞ্জে বিনামূল্যে মাস্ক বিতরণ করলেন জেজেডি ফ্রেন্ডস ফোরাম


শাহজাহান পারভেজ শাহীন, বকশীগঞ্জ প্রতিনিধি: দেশের স্বনামধন্য জাতীয় দৈনিক ও ব্যাপক পাঠক পরিচিত দৈনিক যায়যায়দিনের সহযোগী সংগঠন জেজেডি ফ্রেন্ডস ফোরামের উদ্যোগে নভেল করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলা ও সংক্রমণ রোধে স্থানীয়দের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে।

জেজেডি ফ্রেন্ডস ফোরাম বকশীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ৬ ডিসেম্বর রোববার বিকাল ৩ টায় বাস স্ট্যান্ড মোড়ে রিকশা চালক, ভ্যান চালক, অটো রিকশা চালক, মাস্ক বিহীন পথচারী, নারী ও শিশুসহ ৫০০ জনের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।

মাস্ক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর। 
বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ।

এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা প্রেসক্লাবের সভাপতি হেদায়েত উল্লাহ হোসনা, সিনিয়র সহসভাপতি জিএম সাফিনুর ইসলাম মেজর, সহসভাপতি রাজ্জাক মাহমুদ, জেজেডি ফ্রেন্ডস ফোরামের উপদেষ্টা ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম, সাংবাদিক এএইচ লালন, সাংবাদিক এসএম আশরাফুল আজম, সাংবাদিক ফিরোজ আল মুজাহিদ, সাংবাদিক শাহজাহান পারভেজ শাহীন, জেজেডি ফ্রেন্ডস ফোরামের সভাপতি রকিবুল হাসান, সরকার আকতার হোসেন , নাজমুল হোসেন উপস্থিত ছিলেন। 

জেজেডি ফ্রেন্ডস ফোরাম বিনামূল্যে মাস্ক বিতরণ করায় ফোরামের নেতৃবৃন্দ সহ সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর। 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান