ঢাকায় ও রাজশাহীতে বিসিক ও প্রিজম প্রকল্পের ২টি প্রশিক্ষণ শুরু

S M Ashraful Azom
ঢাকায় ও রাজশাহীতে বিসিক ও প্রিজম প্রকল্পের ২টি প্রশিক্ষণ শুরু


রাজধানীতে ‘রিসার্চ এনালাইসিস এন্ড ডাটা ম্যানেজমেন্ট টুল’ বিষয়ক বিসিক কর্মকর্তাদের ৫ দিনব্যাপী এক আবাসিক প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। রোববার সকালে উত্তরায় ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট স্কিটিতে এ কর্মশালা শুরু হয়। এটি যৌথভাবে আয়োজন করেছে বিসিক ও ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্প।

রিসার্চ এনালাইসিস এন্ড ডাটা ম্যানেজমেন্ট টুল প্রশিক্ষণের তৃতীয় ব্যাচে বিসিকের ২০ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন এবং ১০ ডিসেম্বর পর্যন্ত এটি চলবে।

অন্যদিকে প্রিজম প্রকল্প এবং হ্যান্ডিক্রাফটস্ শ্রমিক কল্যাণ সমিতি যৌথভাবে রাজশাহীতে কারচুপি ও হাতের কাজ নিয়ে একটি প্রশিক্ষণ কোর্স আয়োজন করেছে। রবিবার সকালে পবা উপজেলার বারই পাড়া গ্রামে কারচুপি ডিজাইন ও কারচুপি শেলাই বিষয়ক ৫ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। ১০ ডিসেম্বর পর্যন্ত ১৫ জন নারীকে বিনামূল্যে এ প্রশিক্ষণ দেয়া হবে।


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান