উল্লাপাড়া পৌরসভাকে নান্দনিক রুপে গড়তে চান মেয়র প্রার্থী নজরুল

S M Ashraful Azom
উল্লাপাড়া পৌরসভাকে নান্দনিক রুপে গড়তে চান মেয়র প্রার্থী নজরুল


উল্লাপাড়া প্রতিনিধি: উল্লাপাড়া পৌরসভাকে নান্দনিক শহর হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করে নৌকায় ভোট চাইলেন আওয়ামী লীগ থেকে মনোনিত মেয়র প্রার্থী বর্তমান মেয়র এস এম নজরুল ইসলাম। 

শুক্রবার বেলা ১১টায় স্থানীয় একটি হোটেলে উল্লাপাড়া পৌরসভা নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে মেয়র প্রার্থী নজরুল ইসলাম তার বক্তব্যে পৌরসভাকে আধুনিক যোগাযোগ ও সুপেয় পানির ব্যবস্থা সমৃদ্ধ এবং মাদক ও চাঁদাবাজমুক্ত পরিচ্ছন্ন একটি ডিজিটাল শহরে রুপ দিতে তার পক্ষ থেকে সবধরনের প্রচেষ্টা অব্যাহত রাখবেন বলে তিনি অঙ্গীকার ব্যক্ত করেন। 

সংবাদ সম্মেলনে পৌরসভা নির্বাচন পরিচালনা কমিটি ও উপজেলা আওয়ামী লীগের আহŸায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, যুগ্ম আহŸায়ক অধ্যাপক ইদ্রিস আলী ও মাহবুব সরোয়ার বকুল, সিরাজগঞ্জ জেলা পরিষদ সদস্য হাফিজুর রহমান হাফিজ ও উল্লাপাড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক জয়নাল আবেদীন জয় বক্তব্য রাখেন। আগামী ১৬ জানুয়ারী উল্লাপাড়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান