মরিশাসে বঙ্গবন্ধুর নামে সড়কের নামকরণ

S M Ashraful Azom
মরিশাসে বঙ্গবন্ধুর নামে সড়কের নামকরণ


সেবা ডেস্ক: মরিশাসের রাজধানী পোর্ট লুইয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দেশটির উপ-প্রধানমন্ত্রী মোহাম্মদ আনোয়ার হুসনু এবং পোর্ট লুইয়ের মেয়র মাহফুজ মুসা যৌথভাবে বঙ্গবন্ধু শেখ মুজিব সড়কের নামফলক উন্মোচন করেন।

সড়ক উদ্বোধনে আয়োজিত ভার্চুয়াল অনুষ্ঠানে ভিডিও বার্তায় বক্তব্য রাখেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভার্চুয়াল অনুষ্ঠানে আরো সংযুক্ত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কামাল আবদুল নাসের চৌধুরী।

শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান