উল্লাপাড়া পৌর নির্বাচনে মেয়র পদে আ'লীগের নজরুল

S M Ashraful Azom
উল্লাপাড়া পৌর নির্বাচনে মেয়র পদে আ'লীগের নজরুল


রাজু আহমেদ সাহান - উল্লাপাড়া প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি এসএম নজরুল ইসলাম। অপরদিকে জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন মোঃ আজাদ হোসেন আজাদ। এ দুটি দলের পক্ষ থেকে শুক্রবার (১৮ ডিসেম্বর) প্রার্থীতা ঘোষণা করা হয়। 

উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মাহবুব সারোয়ার বকুল জানান, ১৮ তারিখে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির পৌর নির্বাচনের মনোনয়ন বোর্ড উল্লাপাড়া পৌরসভার নির্বাচনে মেয়র পদে পুনরায় বর্তমান মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি এস. এম নজরুল ইসলামকে নৌকা মার্কায় দলীয় মনোনয়ন প্রদান করেছেন।

বিএনপি দলীয় সুত্রে জানা গেছে,  কেন্দ্রীয় জাতীয়তাবাদী দল (বিএনপি) উল্লাপাড়া পৌর নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে মোঃ আজাদ হোসেন আজাদকে ধানের শীর্ষ মাকায় দলীয় মনোনয়ন পেয়েছেন।

আগামী ১৬ জানুয়ারি উল্লাপাড়া পৌরসভার নির্বাচনকে সামনে রেখে বৃহৎ দু'টি দলের পক্ষ থেকে নিজ নিজ দলের প্রার্থীরা ভোট যুদ্ধে মাঠে নামবেন। নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, ব্যালটের মাধ্যমে আগামী এ নির্বাচন অনুষ্ঠিত হবে।


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান