ধুনটে ৪টি কমিউনিটি ক্লিনিক পেল নেবুলাইজার মেশিন

S M Ashraful Azom
ধুনটে ৪টি কমিউনিটি ক্লিনিক পেল নেবুলাইজার মেশিন


রফিকুল আলম,ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ফরহাদ হোসনের ব্যক্তিগত উদ্যোগে চৌকিবাড়ি ইউনিয়নের ৪টি কমিউনিটি ক্লিনিকে নেবুলাইজার মেশিন বিতরণ করা হয়েছে।

শনিবার সকাল ১১টার দিকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উক্ত নেবুলাইজার মেশিন বিতরণ করা হয়। উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: হাসানুল হাছিব।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা কমিউনিটি ক্লিনিক এ্যাসোসিয়েশনের সভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সদস্য ফজলে রাব্বী মানু, তানভীর আহম্মেদ সোহেল,খালিদ হোসেন সিজু, আইযুব আলী, শাহানাজ পারভীন, শামীম রেজা, শামছুন্নাহার, এ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মুকুল হোসেন, সভাপতি আল মাসুদ, মহিলা বিষয়ক সম্পাদিকা হাবিবা সুলতানা প্রমুখ।

শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান