তিন মন্ত্রণালয়ে নিয়োগ পেলো নতুন সচিব

S M Ashraful Azom
তিন মন্ত্রণালয়ে নিয়োগ পেলো নতুন সচিব


সেবা ডেস্ক: বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, ভূমি এবং রেলপথ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে বাংলাদেশ সরকার।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নতুন সচিব নিয়োগ বিষয়ে এক আদেশ জারি করা হয়। এ সময় পরিকল্পনা কমিশনে নতুন একজন সদস্য (সচিব) ও ভূমি আপিল বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগের বিষয়েও উল্লেখ করা হয়।

নিয়োগপ্রাপ্তদের মধ্যে রেলপথ মন্ত্রণালয়ের নতুন সচিব হয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. মোকাব্বির হোসেন। 

এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নতুন সচিব হয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোকাম্মেল হোসেন। আর বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমান হয়েছেন ভূমি মন্ত্রণালয়ের সচিব। 

এদিকে অর্থ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব রমেন্দ্রনাথ বিশ্বাস হয়েছেন পরিকল্পনা কমিশনের সদস্য সচিব এবং স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. মোস্তফা কামাল হয়েছেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান সচিব।

শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান