টঙ্গীতে গাড়ির চাপায় ১ জন নিহত

S M Ashraful Azom
টঙ্গীতে গাড়ির চাপায় ১ জন নিহত


মাহবুবুর রহমান জিলানী, টঙ্গী সংবাদদাতা :  টঙ্গী  তিস্তা রোড এলাকায় মা ও ছেলে ভিক্ষা চাইতে গেলে স্থানীয় পিনাকি গার্মেন্টস এর ড্রাইভারের গাড়ি চাপায় হৃদয়(১২ )নামে একটি ছেলে ঘটনাস্থলে মারা যায়। ছেলেটি তার মাসহ পূর্বাইল  কলেজ গেট বসবাস করতো।

রবিবার দুপুরে তিস্তা রোডে এই মর্মান্তিক ঘটনা ঘটে।এসময় ছেলেটি মাথা থেঁতলে যায়। এবং পুরো শরীর গাড়ির চাকায় পিষ্ট হয়ে যায়।

ছেলেটি মা বলেন আমি প্রতিদিন টঙ্গীতে  এসে মা ছেলে ভিক্ষা করি।তাই আজকে টঙ্গী  তিস্তা রোড ভিক্ষা করতে আসি। এমন সময় পিনাকি গার্মেন্টস এর ড্রাইভার কাছে ভিক্ষা চাইতে গেলে সে আমার ছেলে কে গাড়ি চাপা দিয়ে হত্যা করে।

এসময় স্থানীয় লোকজন গাড়ির ড্রাইভার মোঃ সাজ্জাদ (২৮) ও হেলপার মোঃ রায়হান (২০) কে আটক করে পুলিশে সোপর্দ করে।

এবিষয়ে টংগী পূর্ব থানার ওসি(তদন্ত) দেলোয়ার হোসেন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এবং এস আই মোঃ আশিক মামলার সকল আলামত লিপিবদ্ধ করে আসামি ও লাশ ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসে।এই বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান