বাংলা একাডেমির ফেলোশিপ পাচ্ছে দেশের সাত গুণীজন

S M Ashraful Azom
বাংলা একাডেমির ফেলোশিপ পাচ্ছে দেশের সাত গুণীজন


সেবা ডেস্ক: এ বছর দেশের ৭ বিশিষ্ট ব্যক্তিকে দেয়া হচ্ছে বাংলা একাডেমির সম্মানসূচক ফেলোশিপ। আগামী ২৬ ডিসেম্বর প্রতিষ্ঠানটির সাধারণ পরিষদের ৪৩ তম বার্ষিকসভায় দেয়া হবে এই ফেলোশিপ। 
দেশের নানা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য দেয়া হচ্ছে এই ফেলোশিপ। সাত গুণীজন হচ্ছেন- ডা. সারওয়ার আলী (মুক্তিযুদ্ধ), নুরুল ইসলাম নাহিদ (শিক্ষা), নুহ-উল-আলম লেনিন (সমাজদর্শন ও সাহিত্য), অধ্যাপক ডা. এ কে আজাদ খান (চিকিৎসাসেবা), লিয়াকত আলী লাকী (সংস্কৃতি), জুয়েল আইচ (জাদুশিল্প) এবং মনজুরুল আহসান বুলবুল (সাংবাদিকতা)।

জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে আগামী শনিবার একাডেমির সাধারণ সভার মূল কার্যক্রম শুরু হবে। সভায় ২০১৯-২০২০ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করবেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী। পরে একাডেমির সচিব (ভারপ্রাপ্ত) অপরেশ কুমার ব্যানার্জী ২০২০-২০২১ অর্থবছরের বাজেট অবহিত করবেন।

এছাড়া মঞ্চে দেয়া হবে বাংলা একাডেমি প্রবর্তিত রবীন্দ্র পুরস্কার, সাহিত্যিক মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার, কবীর চৌধুরী শিশুসাহিত্য পুরস্কার ও সা'দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার।

শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান