আগামী ৬ জানুয়ারি সিআইপি কার্ড হস্তান্তর

S M Ashraful Azom
আগামী ৬ জানুয়ারি সিআইপি কার্ড হস্তান্তর


সেবা ডেস্ক: বাংলাদেশের অর্থনীতিতে অসামান্য অবদানের জন্য ৩৮ জন অনাবাসী বাংলাদেশি (এনআরবি) কে আগামী বছরের ৬ জানুয়ারি সিআইপি ২০১৮ কার্ড হস্তান্তর করা হবে। 
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মুখপাত্র মুহাম্মদ রাশেদুজ্জামান শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিন ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এই পুরষ্কার হস্তান্তর করবেন।

এর আগে আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২০ উদযাপন অনুষ্ঠানে নির্বাচিত সিআইপিদের মাঝে সম্মাননা ও সিআইপি কার্ড প্রদান করার কথা ছিল।

প্রতিবছর তিনটি ক্যাটাগরিতে এ সম্মাননা দেয়া হয়। ক্যাটাগরিগুলো হলো- বাংলাদেশে শিল্পক্ষেত্রে সরাসরি বিনিয়োগকারী অনিবাসী বাংলাদেশি, বাংলাদেশে বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী অনিবাসী বাংলাদেশি ও বিদেশে বাংলাদেশি পণ্যের আমদানিকারক অনিবাসী বাংলাদেশি।

সিআইপি-এনআরবি সম্মাননা-২০১৮ এ বাংলাদেশে শিল্পক্ষেত্রে সরাসরি বিনিয়োগকারী অনিবাসী ক্যাটাগরিতে ১ জন, বাংলাদেশে বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী অনিবাসী বাংলাদেশি ক্যাটাগরিতে ৩০ জন, বিদেশে বাংলাদেশি পণ্যের আমদানিকারক অনিবাসী বাংলাদেশি ক্যাটাগরিতে ৭ জন — মোট ৩৮ জন এ মর্যাদায় ভূষিত হয়েছেন।

সিআইপিরা গেজেট জারির দিন থেকে সিআইপি নির্বাচন নীতিমালা অনুসারে সরকার প্রদত্ত বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে থাকেন।

শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান