রৌমারীতে বীরমুক্তিযোদ্ধার মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা

S M Ashraful Azom
রৌমারীতে বীরমুক্তিযোদ্ধার মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা


শফিকুল ইসলাম: কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের বীরমুক্তিযোদ্ধা শের আলীর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টায় তার নিজ বাড়িতে ইন্তেকাল করিয়াছেন। ইন্না-লিল¬াহি ওয়া ইন্না-ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৭২) বছর।

তিনি উপজেলার ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নের হরিণ ধরা গ্রামের বাসিন্দা। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ২ মেয়েসহ আত্মীয়স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার বেলা সাড়ে ১১ টার সময় দাঁতভাঙ্গা কাচারি মাঠে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার নিজ গ্রামে পারিবারিক কবর স্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তার লাশ দাফন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সাবেক কমান্ডার যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আব্দুল কাদের সরকার, বীরমুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান, বীরমুক্তিযোদ্ধা খন্দকার শামছুল আলম, উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ ও রৌমারী থানার এসআই একরামুল হক প্রমূখ।

বীরমুক্তিযোদ্ধা শের আলীর ছেলে আমিনুল ইসলাম তার বাবার মৃত্যুতে  বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন ও শুভাকাঙ্খীদের কাছে দোয়া কামনা করেছেন।


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান