মহিলা কেন্দ্রীয় কারাগার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

S M Ashraful Azom
মহিলা কেন্দ্রীয় কারাগার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী


সেবা ডেস্ক: আজ সকালে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার কমপ্লেক্সের ভেতরে নারী বন্দিদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত কারাগার উদ্বোধন করেছেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সে ‘মহিলা কেন্দ্রীয় কারাগার, ঢাকা’ নামে এ কারাগারটির উদ্বোধন করেন।

এছাড়া ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন উড়োজাহাজ ‘ধ্রুবতারা’, দেশের বিভিন্ন স্থানে নবনির্মিত ২০টি ফায়ার স্টেশন, জেলা সদরে নবনির্মিত ৬টি আঞ্চলিক পাসপোর্ট অফিস এবং একটি এলপিজি স্টেশন উদ্বোধন করেন।

কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা গেছে, এখানে বিচারাধীন এবং সাজাপ্রাপ্ত নারী বন্দিদের রাখা হবে। ফলে ঢাকা বা দক্ষিণাঞ্চলের বন্দিদের কাশিমপুরে নিতে হবে না। নতুন এ কারাগারটি পরিচালনা করবেন কারা অধিদফতরের নারী কর্মকর্তা-কর্মচারীরা।

শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান