প্রাকৃতিক উপায়ে পাকা চুল কালো করবে এই প্যাক

S M Ashraful Azom
প্রাকৃতিক উপায়ে পাকা চুল কালো করবে এই প্যাক


সেবা ডেস্ক: যাদের চুল পেকে গেছে তারা পাকা চুল কালো করার জন্য অনেকেই কলপ বা কৃত্রিম রঙে ভরসা রাখেন।

এসব কেমিকেলযুক্ত হেয়ার কালার চুলের জন্য বেশ ক্ষতিকর। বেশিরভাগ কেমিকেলযুক্ত রঙেই অ্যামোনিয়া থাকে। তা থেকে অ্যালার্জি হতে পারে মাথার ত্বকে, বেশিদিন ব্যবহার করলে চুলের অবস্থা আরো খারাপ হতে থাকে। 

এমন অনেকেই আছেন, যাদের চুল অল্প বয়স থেকেই পাকতে শুরু করে। দূষণ, স্ট্রেস, অযত্ন, ভুল ডায়েট বা স্বাস্থ্যহানির কারণে এসব হয়। তারাও এমন কিছুর সন্ধানে থাকেন যা নিশ্চিন্তে ব্যবহার করা যাবে। প্রাকৃতিক হেয়ার ডাই সবারই কাজে লাগে। চলুন তবে জেনে নেয়া যাক পাকা চুল কালো করার ঘরোয়া উপায় সম্পর্কে- 

যা যা লাগবে: ২ চামচ হেনা পাউডার, ১ চামচ শিকাকাই পাউডার, ১ চামচ দই ও ১টা ডিম।

যেভাবে ব্যবহার করবেন:
একটা বাটিতে পানি দিয়ে হেনা আর শিকাকাইয়ের পেস্ট বানিয়ে নিন। এবার সারারাত ওটা রেখে দিন। পরের দিন ডিম আর দই নিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার চুলের গোড়া থেকে পুরো চুলে ভালো করে মেখে নিন। ১ ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে ফেলুন। সপ্তাহে একদিন ব্যবহার করুন। 

শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান