ঘাটাইলে ট্রাকের চাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত

S M Ashraful Azom
ঘাটাইলে ট্রাকের চাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত


ঘাটাইল টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকের চাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছে। নিহতরা হলেন, ভুঞাপুর উপজেলার কাগমারীপাড়া গ্রামের ইউসুফের ছেলে মো: রশিদ (১৫),একই গ্রামের লাল মিয়ার ছেলে মুন্না (২০) ও সৌরভ (১৫)।  

আজ সোমবার বেলা ১১টার দিকে ভুঞাপুর-টাঙ্গাইল সড়কের উপজেলার সিঙ্গুরিয়া ব্রিজের উপর এই ঘটনা ঘটে। 

ভুঞাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুরাদ হোসেন বলেন, ফ্রেশ কোম্পানীর একটি ট্রাক ভুঞাপুর-টাঙ্গাইল সড়কের সিঙ্গুরিয়া ব্রিজের উপর আসলে বিপরীত থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়।

ভুঞাপুর স্বাস্থ্যকমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: রাজিব চৌধুরী পাল বলেন, সড়ক দূর্ঘটনার ঘটনায় দুইজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে রশিদ নামের এক যুবককে  হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়। অপরজনকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানোর পর সেও মারা যায়। 

ভুঞাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুরাদ হোসেন বলেন, ফ্রেশ কোম্পানীর একটি ট্রাক ভুঞাপুর-টাঙ্গাইল সড়কের সিঙ্গুরিয়া ব্রিজের উপর আসলে বিপরীত থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়।


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান