দেশে কোভিশিল্ড টিকা আমদানি ও বিতরণের অনুমতি পেল বেক্সিমকো

S M Ashraful Azom
দেশে কোভিশিল্ড টিকা আমদানি ও বিতরণের অনুমতি পেল বেক্সিমকো


সেবা ডেস্ক: জরুরি ব্যবহারের জন্য অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা ভাইরাসের ভ্যাকসিনের ভারতীয় সংস্করণ “কোভিশিল্ড” বাংলাদেশে আমদানি ও বিতরণে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসকে অনুমোদন দিয়েছে সরকার। 

ফলে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এ ভ্যাকসিন আমদানি করে দেশের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে বিতরণ করতে পারবে।

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন ওষুধ প্রশাসন অধিদফতর (ডিজিডিএ) এর উপপরিচালক মো. সালাউদ্দিন।

তিনি সাংবাদিকদের বলেন, জরুরি ব্যবহারের অনুমোদন দেয়ায়এই টিকা সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে বা কোনো টিকা কর্মসূচিতে সরবরাহ করা যাবে। 

মো. সালাউদ্দিন বলেন, যুক্তরাজ্যের মেডিসিনস অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্ট রেগুলেটরি এজেন্সি (এমএইচআরএ) জরুরি ব্যবহারের জন্য এই ভ্যাকসিনের অনুমোদন দেয়ায় আমরাও অনুমোদন দিতে পেরেছি।

এর আগে দুপুরে ডিজিডিএতে এক বৈঠকে ১৪ সদস্যের বিশেষজ্ঞ কমিটি এর জরুরি অনুমোদনের জন্য সুপারিশ করে।


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান